আমরা জানি টমেটো একটা সবজি। কিন্তু অনেকে জানে না যে টমেটো রুপচর্যায় ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে।টমেটো ব্যবহারে ত্বক হবে সুন্দর ও মসৃণ এবং কোমল।
 |
| Best facial in Tomato |
তাহলে আসুন জেনে নেই আমরা কিভাবে রুপচর্যায় টমেটো ব্যবহার করতে পারি। আমি টমেটো সমর্পকে কয়েকটি টিপস শেয়ার করব যা আপনাদের ত্বক আরো আকর্ষনীয় করে তুলবে।
১/ তৈলাক্ত ত্বকে টমেটো : যাদের ত্বক খুব বেশি তৈলাক্ত তাদের চিন্তার কোন কারণ নাই। টমেটো এই সমস্যা সমাধান করবে। ত্বকের তৈলাক্ত ভাব কমাতে টমেটো খুবই কার্যকর। একটা টমেটো রস বের করে সাথে শসার রস মিশিয়ে নিন তারপর মুখে মালিশ করুণ ১৫ মিনিট পর ধুুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে দেখবেন ত্বকের তৈলাক্ত ভাব কমে গেছে।
২/ ব্রণ কমাতে টমেটো : ব্রণের সমস্যা সমাধানে টমেটোর উপকারীতার শেষ নাই। টমেটোতে আছে ভিটামিন সি, এ, এবং কে যা ব্রণ কমাতে খুবই সহায়ক। যাদের ত্বকে খুব বেশি ব্রণ তারা একটা টমেটো আর যাদের কম ব্রণ তারা অর্ধেক টমেটো নিয়ে ভালো ভাবে ফেসে মাসাজ করুন। তারপর ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহার করুন দেখবেন ব্রণ কমে যাবে।
৩/ রোদে পোড়া ত্বক থেকে মুক্তি : আমাদের নিত্যদিনের প্রয়োজনে বাইরে যেতে হয়। এতে ত্বক রোদে জ্বলে যায়। সবার সানস্ক্রিন কিনার সামর্থ্য নেই। এতে ত্বকের খুব ক্ষতি হয়। এজন্য টমেটো খুবই উপকারী ফল দেয়। একটা টমেটো দুভাগ করে কেটে বিচির দিকের অংশ মুখে ও গলায় ঘষুন তারপর ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহার করুন নিজেই পরিবর্তন অনুভব করবেন। এতে ত্বকের কালো দাগ দূূর হবে ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
৪/ ডার্ক সার্কেল দূর করে : ডার্ক সার্কেল ও বয়সের ছাপজনিত রিঙ্কেল দূর করতে টমেটো খুবই গুরুত্বপূর্ণ। একটা টমেটো কেটে ভালো করে চেপে নিন এবং সমপরিমাণ লেবুর রস মেশান। ডার্ক সার্কেল ও চোখের চারপাশে ওই মিশ্রুত প্যাক লাগিয়ে ১ ঘণ্টা লাগিয়ে রাখুন এবং পরে ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহার করলে ডার্ক সার্কেল ও রিঙ্কেল দূর হবে।
সব শেষে বলা যায় ত্বক উজ্জ্বল মসৃণ কোমল করতে চাইলে নিয়মিত টমেটো খাওয়ার পাশাপাশি টমেটো ত্বকে ব্যবহার করতে পারি। কেননা টমেটো যেকোনো ত্বকের জন্য খুবই উপকারী।
Translate :
We know that tomato is a vegetable. But many people do not know that tomatoes are widely used in cosmetics. Using tomatoes will make the skin beautiful and smooth and soft. Tomato is the best facial .
So let's not know how we can use tomatoes in beauty. I will share a few tips about tomatoes that will make your skin more attractive.
1 / Tomato on oily skin: Those whose skin is very oily have no reason to worry. Tomatoes will solve this problem. Tomatoes are very effective in reducing the oiliness of the skin. Take out a tomato juice and mix it with cucumber juice then massage it on the face and wash it off after 15 minutes. With regular use, you will see that the oily feeling of the skin has decreased
2 / Tomato to reduce acne: There is no end to the benefits of tomatoes in solving the problem of acne. Tomatoes contain vitamins C, A, and K which are very helpful in reducing acne. For those who have a lot of acne on their skin, it is a tomato and for those who have less acne, massage it with half a tomato. Then wash off after 15 minutes. Use it regularly and you will see that acne will be reduced.
3 / Get rid of sunburned skin: We have to go out for daily needs. The skin burns in the sun. Not everyone can afford sunscreen. This causes a lot of damage to the skin. That is why tomatoes give very beneficial fruits. Cut a tomato in half and rub it on the face and neck, then wash it off after 15 minutes. Use it regularly and you will feel the change. This will remove dark spots on the skin and increase the radiance of the skin.
4 / Removes dark circles: Tomatoes are very important to remove dark circles and age-related wrinkles. Cut a tomato and squeeze it well and add equal amount of lemon juice. Apply the mixed pack around dark circles and eyes for 1 hour and then wash off. Dark circles and wrinkles will be removed if used daily.
After all, if you want to make the skin bright and smooth, you can eat tomatoes regularly as well as use tomatoes on the skin. Because tomatoes are very beneficial for any skin.
Because Tomato is the best home work facial.